আজ বুধবার ২১ অক্টোবর উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটে। বিক্ষোভকারীরা জনান, শারদীয় দূর্গাপূজাকে আনন্দঘন করতে তারা প্রায় একমাস আগে ইউএনও বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু সকল পূজা কমিটি অনুদানটি পেলেও মানিকদীপা গ্রামের শ্রী রাধা গোবিন্দ দূর্গাপুজা কমিটিকে কোন অনুদান দেয়া হয়নি। এতে করে হিন্দু ধর্মালম্বীরা বিক্ষোভে ফেটে পরে এবং ইউএনওর গাড়ী আটকিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে।
এসময় ইউএনও তাদেরকে কোন আশ্বাস না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে ধরলে উত্তেজিত সনাতন ধর্মাবলম্বীরা তার গাড়ীর সামনে শুয়ে পড়ে। এদিকে অনুদান না পাওয়ার কারন ও ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মর্কর্তা মাহমুদা পারভীন বলেন, পূজা উদযাপন কমিটির তালিকা অনুযায়ী উপজেলায় ৫৩ টি পুজা মন্ডপ কমিটিকে সরকারী অনুদান দেয়া হয়েছে।
তাদের তালিকায় রাধা গোবিন্দ মন্দিরের পূজা কমিটির নাম কেন বাদ পড়েছে সেটা আমার জানা নেই।
তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এবিষয়ে শাজাহানপুর থানার (ওসি) আজিম উদ্দীন বলেন, মানিকদীপা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ইউনওর গাড়ীর সামনে দূর্গাপূজার অনুদানের দাবীতে বিক্ষোভ করছে, এমন সংবাদে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে যত সম্ভব বিষয়টির সমাধান হয়েছে।









