, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নজরুল সংগীত শিল্পী প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন




নজরুল সংগীত শিল্পী প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ২২:১৯ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল সংগীত শিল্পী প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন  কমিটি গঠিত হয়েছে।   নজরুল সংগীত শিল্পী প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয় আজ বৃহঃবার সন্ধা  ৬ ঘটিকার সময় সিরাজগঞ্জ মি‌লন মোড় সাম‌স-ই-এলাহী অনু’র রে‌কর্ডিং ষ্টুডিওতে নতুন কমিটির আয়োজনে সংগঠনের  সাধারণ সভায় ২০২০-২০২৩ সালের জন্য তিন বছর মেয়াদি ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নজরুল সংগীত শিল্পী প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সভাপতি নবী নেওয়াজ খানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আবু জুবা‌য়ের ইব‌নে আবুল জি‌কোর পরিচালনায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা মোঃ মােফাজ্জল হোসেন,মােঃ  আব্দুল মান্নান, মুন্সি হেলাল উদ্দিন, রনজিৎ কুমার সাহা, মােঃ আমিনুর ইসলাম। কার্য নির্বাহী কমিটির সভাপতি নবী নেওয়াজ খান সহ-সভাপ‌তি আব্দুল জলিল, নন্দ গােপাল রায়, ফজলে খোদা উল্লাস। সাধারণ সম্পাদক আবু জুবায়ের-ইবনে-আবুল জিকো, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ্র, আশরাফুল ইসলাম জয় কোষাধ্যক্ষ, তন্ময় রায় সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, মােঃ সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম শিশির প্রচার সম্পাদক, সনেট দাস প্রকাশনা সম্পাদক ও নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আমিনুল ইসলাম, সামস্-ই-ইলাহী অনু, জলিনা ইয়াসমিন, স্বপন চন্দ্র দাস, রীলা চৌধুরী,  প্রকাশ কুমার সিংহ।নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন নজরুল সংগীত শিল্পী প‌রিষ‌দের কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক রা‌শেদুল ইসলাম তাপস।  দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিগগিরই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET