সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত বিশাল জনসভায় রূপ নেয়।
এর আগে সকাল থেকেই সুনামগঞ্জ শহরের বিভিন্ন পাড়া-মহল্লা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সদর উপজেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিল নিয়ে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এসে জড়োহন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিশাল এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ বলেন, জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সুনামগঞ্জের সব মানুষ আজ এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। আমরা আমাদের আস্থার জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে এই ট্রাফিক পয়েন্টে আজ সমবেত হয়েছি। হাওরের সমস্ত মানুষের সুবিধার জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি যেন সুনামগঞ্জ সদের স্থাপিত হয়। মন্ত্রীসভায় অনুমোদিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শন্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে আজ মানুষ ঐক্যবদ্ধ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাওর আন্দোলন নেতা মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম সমছু, সাবেক প্যানেল ময়ের মনির উদ্দিন মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জাপা নেতা আব্দুর রশিদ প্রমুখ।
Please follow and like us:









