, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে-শারদীয় দুর্গাপূজা




সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে-শারদীয় দুর্গাপূজা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ১৬:০৮ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  শেষ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন ছিল আজ বিজয়া দশমী।

 

এর আগে সকাল ১০টার মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীতে বিভিন্ন পূজামণ্ডপে বেলা ১২টা পর্যন্ত সিঁন্দুর খেলায় মেতে ছিলেন ভক্তরা।

 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলো বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসেন এবং স্বর্গলোকে বিদায় নেন। ভক্তদের বিশ্বাস, মঙ্গলময়ী ও আনন্দময়ী দেবী দুর্গা সবার কল্যাণই করবেন। গত পাঁচ দিনের আয়োজনে সেটাই ছিল মূল প্রার্থনা। আজ বিকেল ২ টার দিকে বাদ্য-বাজনায়  মুখরিত হয়ে সিরাজগঞ্জ যমুনা নদীর জলে বিসর্জন দেওয়া হয় সিরাজগঞ্জর জেলার ৪৭৫টি মণ্ডপের প্রতিমা। সেই সাথে সমাপ্ত হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET