, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় বিয়ের ১৫ দিন পর নববধূকে প্রকাশ্যে শ্বাসরোধ করে হত্যা, শাশুড়ি আটক




কুষ্টিয়ায় বিয়ের ১৫ দিন পর নববধূকে প্রকাশ্যে শ্বাসরোধ করে হত্যা, শাশুড়ি আটক

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ২২:৪০ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুরদৌলতপুর এলাকায় ভাবনা খাতুন (২৩) নামে এক নববধূকে প্রকাশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে।

ঘটনার পর শাশুড়ি ঝরণা খাতুনকে পুত্রবধূকে হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। ভাবনা খাতুন ঠাকুরদৌলতপুর গ্রামের বাসিন্দা মহিবুল ইসলামের ছেলে সোহেলের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ১৫ দিন আগে সোহেলের সঙ্গে ভাবনার বিয়ে হয়। এরই মধ্যে পারিবারিক কলহের জেরে দুপুরে শাশুড়ি ঝরণা খাতুনের সঙ্গে বাকবিতণ্ডা হয় ভাবনার।

এসময় ঝরনা খাতুন পুত্রবধূ ভাবনার গলা টিপে ধরেন। আশপাশের লোকজন ঠেকাতে গেলেও পাত্তা দেননি শাশুড়ি।

একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান ভাবনা।
হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঝরণার পরিবারের সদস্যরা গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিয়ে ভাবনা আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করে বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। উপজেলার বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET