, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে ট্রাফিক পুলিশের খোলা চিঠি বিতরণ




বরিশালে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে ট্রাফিক পুলিশের খোলা চিঠি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২০, ১৬:০৮ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল মহানগরীতে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে পথচারী, যানবাহন মালিক-চালক এবং সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড়ে এই সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার।
পরে তিনি জিলা স্কুল মোড় থেকে নগরীর সদর রোডের কাকলী হল মোড় পর্যন্ত পথচারী, যানবাহন মালিক-চালক, ও সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেন। খোলা চিঠি বিতরণকালে ট্রাফিক পরিদর্শক রবিউল ইসলাম ও মো. আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, খোলা চিঠি বিতরণ করে তারা জনগণকে সচেতন করছেন। যাতে তারা রাস্তার পাশে যেখানে-সেখানে যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন। একই সাথে শীতে করোনার প্রকোপ এড়াতে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্যও ট্রাফিক বিভাগ একটি লিফলেট বিতরণ করছে বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET