, , ,

শিরোনামঃ-




বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:২৯ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ -স্লোগানে দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ ১ নভেম্বর, রবিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বর্তমান সরকার একটি উন্নয়ন বান্ধব সরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে বিরামপুরের যুব সমাজকে উন্নয়নের পথে ধাবিত করতে বিরামপুর উপজেলা প্রশাসন স্বচেষ্ট রয়েছে। যুবক উদ্যোক্তাদের যেকোনো ধরনের সহযোগিতায় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে জানান তিনি।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা উপজেলার সফল খামারিদের মাঝে নগদ অর্থের চেক ও সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন এবং উপস্থিত সকলকে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET