, , ,

শিরোনামঃ-




কেশবপুরে মাদ্রাসা ছাত্র ইমন ৯দিন যাবৎ নিখোঁজ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ২২:২৯ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের মাদ্রাসা ছাত্র মোজাহিদুল ইসলাম ইমন (১৬) গত ৯দিন যাবৎ নিখোঁজ রয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের রবিউল ইসলামের পূত্র যশোরের রাজারহাটের ওমর (রহঃ) তাহফিযুল কোরআন মাদ্রাসার হেফজোখানার ছাত্র মোজাহিদুল ইসলাম ইমন গত ২৬ অক্টোবর দুৃপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব-সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার কোন সন্ধান মেলেনি। যে কারণে ইমনের পিতা রবিউল ইসলাম ০১-১১-২০২০ তারিখে কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১৫। বাড়ি থেকে বের হওয়ার সময় ইমনের পরনে ছিল কালো চেকের ফুল প্যান্ট, গায়ে ছিল ছাপার গোলাকার হাফহাতা গেঞ্জি এবং পায়ে ছিল বার্মিজ স্যাল্ডেল। ইমনের মুখমোন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি মোজাহিদুল ইসলাম ইমনের স্বন্ধান পেয়ে থাকেন তবে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা ০১৭১৭-১২৮৭৫৭ নং মোবাইলে যোগাযোগের জন্য তাঁর পিতা রবিউল ইসলাম অনুরোধ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET