বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজারে খৃষ্টান সম্প্রদায়ের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং সকলের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে তাৎক্ষনিক খাবার সরবরাহ করেন এবং গতকাল শনিবার সকাল ১০ টায় নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
গত মঙ্গলবার (১০/১১/২০২০) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে ১১টি বসতঘর ও একটি গীর্জা ভস্মিভূত হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিহয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ, আবুজাফর, মনিরুজ্জামান, আজমল ফকির, মনি তালুকদার, সবুর, ফারুক শিকদার, কামরুল, আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শোভন মোল্লা, মোফাজ্জেল হোসেন বাদল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Please follow and like us:









