, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরল ১০নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী- আরশাদ হোসেন বাঁধন




বিরল ১০নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী- আরশাদ হোসেন বাঁধন

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ১৪:২৭ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ১০ নং রানীপুকুর ইউনিয়ন যুবলীগের আগামী কাউন্সিলে নেতৃত্বে কে আসছেন? চা-য়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয় সর্বত্র আলোচনার মূখ্য বিষয়ে পরিণত হয়েছে এই কাউন্সিলকে ঘিরে। আর এ আলোচনার অন্যতম আকর্ষণ সাবেক ছাত্রনেতা আরশাদ হোসেন বাধন । মাদকমুক্ত যুব সমাজের নেতৃত্ব দেয়াই যার জীবনের একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি জানান, নাভীর টানে নিজ ইউনিয়নে আগামী দিনে যুব সমাজকে সঠিক নির্দেশনা দিয়ে মাদকমুক্ত এলাকা গড়তে যুবক শ্রেণির সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করে যাবেন বলে একান্ত আলাপচারিতায় জানান। শুধু তাই নয়, দলীয় কর্মকাণ্ডে নিজেকে সার্বক্ষনিক সংযুক্ত রেখে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের দিকনির্দেশনা মেনে চলছেন। তিনি মাদকমুক্ত যুবকদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী যুবলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা বিনির্মাণের আহবান জানিয়েছেন। তাই তিনি ১০ নং রানীপুকুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হতে আগ্রহী এবং সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। কাউন্সিলকে ঘিরে মাদকমুক্ত যুব সমাজের নেতৃত্ব দেয়ার লক্ষ্য নিয়ে ১০ নং রানীপুকুর ইউপি’র এই কৃতি সন্তান এলাকার বিভিন্নস্তরের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। এছাড়াও তিনি উপজেলা ও ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগের নেতৃবৃন্দের সদয় সুদৃষ্টি কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET