পাইকগাছায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ সব অভিযান মাস্ক ব্যবহার না করার অভিযোগে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি অর্থদন্ড প্রদান করা হচ্ছে । এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পৌর সদর সহ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্তিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার, আনসার ও ভিডিপি দলনেতা লিটন গাজী ও থানা পুলিশ।
Please follow and like us:









