, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দাসের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন




তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দাসের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ২২:০৮ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও কয়লা ব্যবসায়ী স্বপন দাসের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা সদর পূর্ব বাজারে ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,সাংবাদিক আবুল কাশেম, সমাজ সেবক মেহেদী হাসান উজ্জল, সমীর রায়, ছাইদুল কিবরিয়া,কাজল দাস, ইউপি সদস্য প্রদীপ দাস, আওয়ামীলীগ নেতা সত্য রঞ্জন দাস প্রমূখ।
মানববন্ধনে বক্তরা তাহিরপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও  কয়লা ব্যবসায়ী স্বপন দাসের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবী জানান।
প্রসঙ্গত গত ৫ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী ভুয়া ওয়ারেন্ট জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে  উপজেলার ট্যাকেরঘাট থেকে স্বপন দাসকে আটক করে  তাহিরপুর থানায় মামলা দায়ের করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET