মোল্লা রনিঃ মোংলা উপজেলার প্রবীণ ব্যবসায়ী ও মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মমতাজুল ইসলাম (মোন্তাজ) শুক্রবার রাত ৩.৪৫ মিনিটে মোংলা শেলাবুনিয়া তার নিজ বাসভবনে বার্দ্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম,বাগেরহাট জেলা যুবদলের সভাপতি হারুন আর রশিদ, সাধারন সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, মোংলা উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ,মোল্লা রনি পৌর যুবদল নেতা ইমাম হোসেন রিপন, রাজ বাপ্পা পৌর ছাত্র নেতা মঈন উদ্দিন জনি প্রমুখ।মোংলা শহরতলীয় বিএলএস মসজিদে জানাজার নামাজ শেষে দুপুর ২টায় মোংলা কবরস্তান রোডের গণকবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য মমতাজুল ইসলাম সাবেক ছাত্রনেতা মানিক ও মংলা পৌর যুবদল নেতা রতন মাহমুদের পিতা।









