, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় বিলের দখল নিয়ে আ’লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশী টহল




বাগমারায় বিলের দখল নিয়ে আ’লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশী টহল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২০, ২১:০৬ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগমারার ঝিকরা ইউনিয়নের প্যাটাবিলা নামক একটি বিলের দখল নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর এক গ্রুপে রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ ফৌজদার এবং অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি ও রাজশাহী জজকোর্টোর এপিপি এ্যাড আফতাব উদ্দিন আবুল । শনিবার দিনভর ওই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় স্থানীয় যুবলীগ নেতা মোশারফ হোসেন কে চেয়ারম্যান পক্ষের লোকজনেরা ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া দিলে তিনি স্থানীয় একটি মসজিদে গিয়ে আত্মরক্ষা করলে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বিলে এলাকার আশেপাশে পুলিসি টহল জোরদার করা হয়েছে। শনিবার বিকেলে বাগমারা থানার নবাগত ওসি মোস্তাক আহম্মেদ ওসি তদন্ত আফজাল হোসেন ও সেকেন্ডে অফিসার মনিরুল ইসলামকে সাথে নিয়ে বিল এলাকা পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিকরার মিরপাড়া কুদাপাড়া রায়নগর ও দূরগজা ব্রীজ এলাকায় অবস্থিত প্যাটাবিলা নামক বিল। বিলে প্রায় ২০/২২ বিঘা সরকারি খাস জমি রয়েছে। বিগত বছর গুলোতে এই বিলে চেয়ারম্যান পক্ষ ও আবুল উকিল পক্ষ উভয়ে মিলে সরকারি জমি লীজ নিয়ে মাছ চাষ করত। তবে সম্প্রতি তাদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হওয়ায় চলতি বছর থেকে বিলটি লীজ নেয় আবুল উকিল পক্ষের আব্দুল মান্নান শ্যামল হোসেন ও আব্দুল হানিফ। তারা উভয়ে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা। স্থানীয়রা জানান, সম্প্রতি বিলের পানি নেমে যাওয়ায় বিলে মাছের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। এ সময় আবুল উকিল পক্ষের লোকজন বিলে মাছ ধরতে গেলে চেয়ারম্যান পক্ষের লোকজনেরা বাধা দেয়। শনিবার সকালে চেয়ারম্যানের পক্ষ নিয়ে বিলে মাছ ধরতে যায় চেয়ারম্যানের ভাই দেলবর(৪৭) ভাতিজা দুলাল(২০) আরেক ভাতিজা ভুলু(৩০) সহ চেয়ারম্যানের সহযোগি ফৌজদার পাড়া গ্রামের সাজ্জাদ (৪৫) ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিদুল সহ প্রায় ২৫/৩০ জন ক্যাডার বাহিনী। তারা মাছ ধরার দেশীয় বিভিন্ন উপকরণ ছাড়াও কুচ ফালা ও লাঠিসোটা নিয়ে বিলে নেমে পড়ে। এর আগে বিলে আগে থেকেই অবস্থান করছিল লীজ নেওয়া আবুল উকিল পক্ষের লোকজন। তাদের নেতৃত্বে দিচ্ছিলেন ইউনিয়নে আওয়ামলীলীগের সভাপতি মোশারফ হোসেন। এ সময় চেয়ারম্যান পক্ষের লোকজন যুবলীগে নেতা মোশারফকে ধাওয়া করে ও তাকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে যুবলীগ নেতা আহত হয়ে আত্মরক্ষার্থে দৌড় দিয়ে স্থানীয় একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। এ সময় প্রতিপক্ষের লোকজন মসজিদটি ঘিরে ফেলে তাকে প্রাননাশের হুমকি দিতে থাকে। এ সময় খবর পেয়ে ঝিকরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকরীরা সটকে পড়ে। পরে তিনি যুবলীগ নেতা মোশারফ হোসেনকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন । এ দিকে বিল এলাকার এই উৎতপ্ত পরিস্থিতির খবর পেয়ে শনিবার বিকেলে বিল এলাকা পরিদর্শন করেন বাগমারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। এ সময় তিনি বিল এলাকায় দ্বন্দ্বরত উভয়পক্ষেকে শান্তি থাকার নির্দেশ প্রদান করেন। পরে তিনি ঝিকরা পুলিশ ফাঁড়িতে গিয়ে যুবলীগ নেতার খোজখবর নেন। এ সময় ওসি বিল এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিলএলাকায় টহল জোরদার করার নির্দেশ প্রদান করেন ।
এ দিকে ঝিকার এলাকার বিশাল এই বিল নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে ক্রমেই উত্তেজান ও সংঘাতময় পরিস্থিতি চরম আকার ধারন করছে বলে জানান স্থানীয় গ্রামবাসী। তারা বলছেন, স্থানীয় আওয়ামীলীগ এখানে চরমভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। তাই স্থানীয় জনগন ও এলাকার দরিদ্র মৎসজীবিদের স্বার্থে বিলটি সরকারিভাবে বিলটি উন্মক্ত রাখার দাবী জানান তারা। যুবলীগ সভাপতি মোশারফ হোসেন জানান, তারা পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করেছে। এখন তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক হোসেন জানান, উভয়ে মিলে তারা বিলে মাছ চাষ করবে। সবাইমিলে মিশে থাকবে। এ জন্য বিলটি লীজ নিতে আমরাও সহযোগিতা করেছিলাম। এ্যাড, আফতাব উদ্দিন আবুল জানান, ওই বিলে তাদের (চেয়ারম্যানের পক্ষের) কোন বৈধ হিস্যা নেই। তারা সেখানে জোরপূর্বক দখল করে মাছ মারার পায়তারা করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার বলেন, বিলটি উন্মুক্ত রাখার জন্য বিল এলাকার আশেপাশের লোকজন দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে আসছে। তবে আমি উন্মক্ত রাখা না রাখার কোন ক্ষমতা রাখি না বলে তাদের ফিরিয়ে দিয়েছি। সেখানে আমার কোন ভাই ভাতিজা ওই বিলে যায় নি। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বিল এলাকার পরিস্থিতি আপাতত শান্তি রয়েছে। সেখানে পুলিশী টহল জোরদার করা হয়েছে। বিষয়টির সুষ্ঠ ও শান্তিপূর্ন নিম্পত্তির জন্য আগামী বুধবার উভয় পক্ষকে ডাকা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET