, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ওবায়দুল কাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন বাগমারার এমপি এনামুল হক




ওবায়দুল কাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন বাগমারার এমপি এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২০, ২২:১১ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
গত ১৪ নভেম্বর রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ওবায়দুল কাদের এমপি। রবিবার দুপুরে ধানমন্ডির পার্টি অফিসে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলন ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন সফল ও স্বার্থক করতে কাউন্সিলর, ডেলিগেইট সহ দলীয় নেতৃবৃন্দে সতঃস্ফুর্ত উপস্থিতি চোখে পড়েছে। জমকালো আয়োজনের মধ্যে দিকে অনুষ্ঠিত হয়েছে বাগমারা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে কেন্দ্রেীয় নেতৃবৃন্দ সহ জেলা এবং উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এছাড়াও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। সেই সাথে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সিরাজ উদ্দীন সুরুজের নাম ঘোষণা করা হয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET