, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে সাবেক মন্ত্রী আ,স,ম মোস্তাফিজুর রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




বাগেরহাটে সাবেক মন্ত্রী আ,স,ম মোস্তাফিজুর রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২০, ২১:৫৬ | 1055 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, সাবেক স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী আ,স,ম মোস্তাফিজুর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) আলোচনা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার অহিদুল ইসলাম পল্টু, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশীদ, যুবনেতা জাহাঙ্গীর শেখ, জেলা তাতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মৎস্য জীবী দলের নেতা শেখ নজরুল ইসলাম। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, যুবনেতা  মনিরুজ্জামান মান্না, মুন্না, সোহেল তরফদার,  মনিরুজ্জামান সোহাগ, রুবেল, আবুল হাসান, মিন্টু, কামরুল, প্রমুখ নেতৃবৃন্দ।
বাদ আসর ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে আ,স,ম মোস্তাফিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, আবুল কালাম আজাদ বুলু, শেখ মোস্তাইন বিল্লাহ, যুবনেতা নাজমুল হোসেন, রফিকুল ইসলাম, শেখ মহিদুল ইসলাম, চাকলাদার হাসিবুর রহমান, আশারাত শেখ, রাসেল শেখ, শেখ ইকবাল হোসেন, মলংগী আসাদুজ্জামান, পারভেজ শেখ, শেখ শরিফুল ইসলাম, শওকাত হোসেন ছোট, নিউটন, রিপন, মিলু, বিল্লাল শেখ, মাহাবুব প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET