, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা




কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২০, ১৮:০৩ | 1065 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে সেখানে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা রয়েছে।

শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে।

পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, এই বেদিতে জাতীয় চার নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে বলে জানাগেছে।
এদিকে, সকালে বিষয়টি জানাজানি হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে এরইমধ্যে শহরের বিভিন্ন স্থানে  শ্রমিক লীগসহ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET