, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড কমিটি গঠন




বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড কমিটি গঠন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২০, ২১:৩৪ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৫ডিসেম্বর (শনিবার) বিকালে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে সম্মেলনের সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য শামছুত তায়ালা খুররুম, উপজেলা ভাইস চেয়ারম্যন রিজ্জাকুল ইসলাম রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। দ্বিতীয় অধিবেশনে সকলের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট  বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি কমিটি ঘোষণা করা হয়। যার সভাপতি মোঃ রেজাউল করিম ইজার ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET