, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাজীপুরে প্রভাবশালী ভুমিদশ্যু চক্রের হুমকিতে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার॥ বসতভিটে থেকে উচ্ছেদের পাঁয়তারা




গাজীপুরে প্রভাবশালী ভুমিদশ্যু চক্রের হুমকিতে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার॥ বসতভিটে থেকে উচ্ছেদের পাঁয়তারা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ২২:২০ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 প্রভাবশালী ভূমিদশ্যু একটি চক্রের লাগাতার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শহরটোক নামক গ্রামের একটি সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন জাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাপাসিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাখিলকৃত একটি লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত আশোতোষ বর্মণের পুত্র স্বপন বর্মণ (৩৫) স্বপরিবারে স্থানীয় সিরাজ উদ্দিন ওরফে মুরগী সিরাজ ও রব ভুঁইয়া ওরফে রবিন ভুঁইয়া গংয়ের দ্বারা দীর্ঘদিন যাবৎ নানা ভাবে হুমকি-ধামকি ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। হুমকি দাতাগণ তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের লক্ষ্যে এসব করে আসছে বলে অভিযোগে প্রকাশ। অভিযোগকারী জানান-তার দাদা গোপাল চন্দ্র বর্মণ মৃত্যুকালে তিন পুত্র রেখে যান। তারা হলেন-তার পিতা আশোতষ বর্মণ, চাচা হরিপদ বর্মণ এবং পরিতোষ বর্মণ। স্বাধীনতা যুদ্ধের সময় তার চাচাদ্বয় হরিপদ বর্মণ এবং পরিতোষ বর্মণ দেশ ছেড়ে স্বপরিবারে ভারত চলে গেলে তার পিতা আশোতোষ বর্মণ ৪৪ শতাংশ সম্পত্তির মালিকানা লাভ করেন। পিতার মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে ওয়ারিশান সুত্রে তিনি ঐ সম্পত্তির মালিকানা লাভ করেন, যা প্রায় ৫০ বছর যাবৎ স্বপন ও তার প্রয়াত পিতার ভোগদখলে রয়েছে। কিন্তু, উক্ত প্রভাবশালী মহল তাকে তার ভিটেমাটিসহ ওই সম্পত্তি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET