, , ,

শিরোনামঃ-




আ স ফ আটোয়ারী উপজেলা কমিটির সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২০, ১৯:৫৯ | 1201 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন(আসফ) এর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসফ এর উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল করিম। জানাগেছে উপজেলা কমিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম কে প্রধান উপদেষ্টা করে ১০ জন উপদেষ্টা, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম কে সভাপতি ও সোভা এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাইন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা করেন কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ তাছাফুর রহমান বাচ্চু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET