, , ,

শিরোনামঃ-




বিজয় দিবসে পদ্মা সরকারি কলেজে আলোচনা সভা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২০, ১৮:১৮ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা সরকারি কলেজ। বুধবার সকল ১০ঘটিকায় কলেজ অডিটোরিয়াম কক্ষে শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিজয় দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়।

এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান অতিথিরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডা. এ আর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকা, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল মোন্নাফ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, অধ্যাপক এম. এ হান্নান খান, এম. এ. রহিম, মোতাহার হোসেন খালাসি, খায়রুল ইসলাম দানেস, ডা. মাহবুবুর রহমান, মো. মুজাহিদুল ইসলাম, হারুন বেপারি, আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET