, , ,

শিরোনামঃ-




বিজয় দিবসে ‘হৃদয়ে কাজীপুর’ র শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২০, ০২:২৬ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জের কাজিপুরে মানবিক ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে কাজীপুর’ অসহায় দরিদ্র শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় চর কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিয়ার জীমের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ- ১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান,  উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু প্রমুখ।
পরে উপজেলার রৌহাবাড়ী, পাইকপাড়া, চালিতাডাঙ্গা, সাতকয়া, শিমুলদাইড়, হাটশিরা, আলমপুর, মেঘাই, মুসলীমপাড়া, মানিকপটল, সাউদটলা, চর কাজিপুর ও বরইতলা গ্রামের তিনশ দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম, তৌহিদুল ইসলাম টনি, সুলতান মাহমুদ সোহেল, জাফর ইকবাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ রত্না খাতুন,  প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ সোভন, আইটি সম্পাদক সাদাত জীপু, সমাজসেবা সম্পাদক রতন সরকার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET