মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের অন্তর্গত নদীর চরে অবস্থিত সীতানগর ও কাসীনগর গ্রামের মোহনায় সীতানগরে আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আহমদীয়া যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া চট্টগ্রাম সিলেট বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের অন্তর্গত নদীর চরে অবস্থিত সীতানগর ও কাসীনগর গ্রামের মোহনায় সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে বিজয় দিবস-২০২০ উপলক্ষে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দোয়ার মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ শরীফুল হক মিশু, ডা. এখতিয়ার উদ্দিন শুভ। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, ওয়ার্ড কমিশনার নির্মল চন্দ্র দাস, পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষকগনসহ এলাকার বিশিষ্টজন । সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সেবাদান চলে।
এ সময় সর্বমোট ৫২৪জন সেবা গ্রহণ করেন। ব্যবস্থাপত্রের পাশাপাশি হোমিও ঔষধ এবং ৩৪প্রকারের এলোপ্যাথি ঔষধ প্রদান করা হয়। আহমদীয়া যুবকদের সেবামূলক এ কার্যক্রমকে সবাই ভূয়সী প্রশংসা করেন।
Please follow and like us:









