, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ




ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ১৮:১১ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি মোড়, কমার্স কলেজের সামনে দিয়ে ঘুরে গোপীবাগে গিয়ে শেষ হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন, ঢাকা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড কমিশনার ও ওয়ারী থানা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মুক্ত, গেন্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাদির, সুত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দীন তাইজু, সাবেক ওয়ার্ড কমিশনার ও দক্ষিণ বিএনপির সহ-সভাপতি, মো. মোহন, কোতওয়ালী থানা বিএনপির সাংগঠিনক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক মহিলা কমিশনার মনি বেগম, ঢাকা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভল শিকদার, গেন্ডারিয়া থানা যুবদলের সভাপতি ওমর নবী বাবুসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET