আসন্ন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড থেকে মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করলে এলেমা বেগম। সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আজিজার রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছাবিনা ইয়াসমিন হাসি, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম সেখ, ১৫ নং ওয়ার্ড মিরপুর গ্রামের কমিউনিটি পুলিশিং এর সদস্য মো: আমিনুল মোল্লা, গ্রাম পঞ্চায়েতের সদস্য মো: রতন ও ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের গ্রাম্য প্রধানরা।
Please follow and like us:









