বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা শ্রমিকদল। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া পৌর শহরের এক রেস্টুরেন্টে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে মোঃ ইয়াছিনকে (ইয়াছিন ড্রাইভার) সভাপতি, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, নুরুল আলমকে সাধারণ সম্পাদক, আলাউদ্দিন সোহাগকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ ইয়াছিনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে মোট ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি সহিদ উল্যাহ ও সাধারণ সম্পাদক আবদুল মতিন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন কামাল, সদস্য গিয়াস উদ্দিন আইয়ুব খান, ফেনী জেলা ছাত্রদলের সহ সভাপতি জাফর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









