, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২০, ১৯:১৮ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণের ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় সুনামপুর বাজারে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের সঞ্চালনায় কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন লিলন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ জামাল আহমদ, জয়নাল আহমদ মাস্টার, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদির, মুহিব হোসেন, সালমান আহমদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু, ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ তালুকদার, যুগ্ন আহবায়ক সুহেদ আহমদ, এমরান আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্রদল নেতা ।

এছাড়াও উপস্থিত উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, মকসুদ আহমদ, ফখরুল ইসলাম।

সভায় সর্ব সম্মতিতেক্রমে সভাপতি পদে মোঃ নজির আহমদ, ইয়াহিয়া আহমদ দুলালকে সাধারণ সম্পাদক এবং তারেক আহমদকে সাংগঠনিক করে ৭৩ সদস্য বিশিষ্ট ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET