, , ,

শিরোনামঃ-




বেনাপোলে যুবককে শ্বাসরোধ করে হত্যা  

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ১২:৪৮ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বেনাপোলে আলামিন হোসেন নয়ন (৩০) নামে এক যুবকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ডিসেম্বর ) রাতে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।নিহত যুবক শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার দুর্গাপুর মাঝের পাড়া গ্রামের মৃত,মিজানুর রহমানের ছেলে।
নিহতের ভাই বলেন,বেনাপোল থেকে
রাত ১২টার দিকে বাড়ি আসলে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমায়ে পড়ে।সকালে মা তার ঘরের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করতে থাকে কোন শাড়াশব্দ না পেয়ে খোজাখুজি করতে থাকে। তার ব্যবহৃত ফোনে ফোন দিলে বাড়ি পাশ থেকে শব্দ শোনা যায়।সেখানে গিয়ে দেখি তার মৃত দেহ পড়ে আছে।কে বা কারা করেছে কিছু জানি না।
স্থানীয়রা জানান,নিহত যুবক খুব ভালো ছেলে ছিল তার সাথে কারোর কোন শত্রুতা বা ঝামেলা করতে কোন দিন দেখি নাই।সে বেনাপোল বন্দরে ৩৭নং শেডের ভেতর মাল দেখাশোনার কাজ করতো।সকালে কান্নাকাটি শব্দ শুনে এসে দেখি তার গালে মধ্যে কাপড় গুজে ও গলায় শক্ত কোন কিছু দিয়ে ফাঁস দিয়ে হত্যা করেছে তাকে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মামুন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থান থেকে লাশ ও একটি মোবাইল,জুতা উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।লাশটি ময়নাতদন্তর জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET