, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সাংসদের ২ বছর পূর্তিতে শোভাযাত্রা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২০, ২০:২৪ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বিকেল সাড়ে তিনটায় শ্রীপুর পৌর শহরে আনন্দ শোভাযাত্রায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য শেখ আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, পৌর আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মাহবুবুর রহমান,উপজেলা যুবলীগ নেতা হাবিবুল্লাহসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET