, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যেকোন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শেখ সারহান নাসের তন্ময় মেহেদি হাসান নয়ন




যেকোন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শেখ সারহান নাসের তন্ময় মেহেদি হাসান নয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২১, ২২:৫৪ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

, বাগেরহাট-২ আসনের সাংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা আমাদের বাস্তাবায়ন করতে হবে। জাতির পিতার আদর্শ আপনারা নষ্ট করবেন না। তিনি শনিবার বিকাল ৪টায় ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কতর্ৃক আয়োজিত গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাগেরহাটে মংলা বন্দর আছে, সুন্দরবন আছে, আপনারা আছেন, জনগনের কল্যানে কাজ করুন। আপনারা জনগনের হোন। তিনি পুলিশ ও র‍্যাব বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, অপরাধি যে দলের হোক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সাংসদ সদস্য জননেতা এ্যাডঃ আমিরুল আলম মিলন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বসিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার এস এম আবু বক্কর সিদ্দিক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ্ব এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু, এ্যাডঃ ফদির উদ্দিন আহম্মেদ, এ্যাডঃ শেখ মোঃ আলী আকবর, কাজি মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক মোল্লা আঃ রউফ, সরদার সেলিম আহম্মেদ, ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ফরিদা আক্তার বানু (লুচি), ডাঃ এ, জে,আজাদ ফিরোজ টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক ও পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, জেলা আ,লীগের সদস্য মোঃ মুজিবুর রহমান খান, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, সদস্য সচিব সরদার আব্দুল কাদের ও শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। সভা শুরুর আগে বাগেরহাট জেলার ৯টি থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন হতে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হয়। এসময় সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা জনসমুদ্রে পরিনত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET