, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগড়ে মাদ্রাসা সমূহে “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ




রামগড়ে মাদ্রাসা সমূহে “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ২০:১৩ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার এতিমখানাসহ সকল কওমি মাদ্রাসায় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় অসহায়, এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন” পার্বত্য চট্টগ্রাম।
রবিবার  (৩রা জানুয়ারী) সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা পরিষদ রামগড় উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ  রামগড় উপজেলার প্রতিটি কওমি মাদ্রাসায় সফর করে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মুফতি রবিউল ইসলাম শামীম বলেন,সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায়রা কখনো কস্ট পাবেনা, সকল বৃত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়ে, তিনি বলেন “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন” পার্বত্য চট্টগ্রাম নামের তার সংগঠনটি ৩ পার্বত্য জেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের বিশুদ্ধ পানির জন্য নলকূপ সহ সামাজিক সেবা মুলক কাজে সংগঠনটি সব সময় নিয়োজিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক বলেন,কোন বৃত্তবান যদি মানবতার সেবায় এগিয়ে আসতে চান তাহলে অত্র সংগঠনের চেয়ারম্যান বা খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।তিনি বলেন,অত্র সংগঠন দুটির মাধ্যমে আপনাদের পবিত্র আমানত ইনশাআল্লাহ অসহায়, এতিম, অবহেলিত ও দূর্গম পাহাড়ের অজপাড়াগাঁয়ে যথাযথ ভাবে পৌঁছে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কাজী মুহিববুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হান্নান মানছুর  প্রমুখ ওলামায়ে কেরাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET