, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার শিবগঞ্জের সবজি বাঁধা কপি বিদেশে রপ্তানী কার্যক্রমের উদ্বোধন




বগুড়ার শিবগঞ্জের সবজি বাঁধা কপি বিদেশে রপ্তানী কার্যক্রমের উদ্বোধন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২১, ১৭:১৪ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোমাবার বগুড়ার  শিবগঞ্জ উপজেলার নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ চত্বরে মেসার্স সাগর ট্রেডার্স এর আয়োজনে শীতকালী সবজি বাঁধাকপি, ফুলকপি, আলু গাজর সহ বিভিন্ন সবজি বিভিন্ন দেশে রপ্তানির কার্যাক্রম উদ্বোধন করা হয়েছে।
 প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  আল-মুজাহিদ সরকার, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, প্রতিষ্ঠানের এমডি আরিফ আজাদ প্রিন্স, পৌর কাউন্সিলর আবু সাঈদ, প্রতিষ্ঠানের পরিচালক সাগর হোসেন, নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজামান মিল্টন প্রমুখ। রপ্তানীর বিষয়ে এমডি প্রিন্স ও পরিচালক সাগর হোসেন বলেন, আমরা কয়েক বছর যাবৎ সুনামের সহিত শীতকালীন বিভিন্ন সবজি বাঁধা, ফুলকপি, গাজর সহ সবজি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, শ্রীলংকা, সৌদি সহ কয়েকটি দেশে রপ্তানি করে আসছি। তারা আরও জানান, প্রতিদিন  বাঁধা কপি ৬০ টন, ২ হাজার টন আলু, ফুলকপি ও গাজর ১০ টন করে  রপ্তানী করা হচ্ছে। তারা জানান, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজিগুলি সংগ্রহ করে থাকি। তারা আরো বলেন, সরকারি সহযোগি পেলে, আমরা বেশী বেশী করে রপ্তানী করতে পারবো। তারা আরো বলেন, এলাকার কৃষকরা লাভবান হবে। এ বছর ২০ লক্ষ টন আলু  ও ২০ হাজার টন বাঁধা কপি রপ্তানী করা হবে তারা জানান।  উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, আমি এ প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে আসছি । এর পাশাপাশি এ এলাকার কৃষকদের কৃষি পণ্য উৎপাদনে সরকারি ভাবে সার্বক্ষনিক সহযোগিতার করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET