, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী থানায় পুলিশ কনষ্টেবলের বদলী জনিত বিদায় সংবর্ধনা




আটোয়ারী থানায় পুলিশ কনষ্টেবলের বদলী জনিত বিদায় সংবর্ধনা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২১, ১৬:২৭ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী থানায় এক পুলিশ কনষ্টেবলকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আটোয়ারী থানার আয়োজনে শুক্রবার ( ৮ জানুয়ারি) সকালে থানার অফিস রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসআই দীপেন্দ্র নাথ সিংহের সঞ্চালনায় বিদায়ী পুলিশ কনষ্টেবল/২৩৫ মোঃ জালাল উদ্দীনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশংসা করে এবং অন্যান্য উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন এসআই রাশেদুজ্জামান , এসআই প্রদীপ কুমার রায়, এএসআই মিজানুর রহমান। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে পুলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনার মত মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাঃ সম্পাদক এ. রায়হান রকি। পুলিশ কনষ্টেবলদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কনষ্টেবল মোঃ আব্দুল বাতেন। বিদায়ী পুলিশ কনষ্টেবল/২৩৫ মোঃ জালাল উদ্দীন সবার কাছে দোয়া চেয়ে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিদায়ী পুলিশ কনষ্টেবল মোঃ জালাল উদ্দীনের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আটোয়ারী থানার সকল পুলিশ অফিসার, কনস্টেবল সহ আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET