, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বদলগাছীতে গৃহহীন ৪৮টি পরিবারের মাঝে জমির দলিল ও ডিসিআর হস্তান্তর




বদলগাছীতে গৃহহীন ৪৮টি পরিবারের মাঝে জমির দলিল ও ডিসিআর হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২১, ১৭:১৫ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নওগাঁর বদলগাছীতে ভূমি ও গৃহহীন ৪৮টি পরিবারের মাঝে জমির দলিল, সনদ ও ডিসিআর হস্তান্তর করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যেমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশের ন্যায় এক যোগে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার (দাস), গৃহহীন পরিবারের মাঝে, জমির দলিল ও ডিসি আর হস্তান্তর করেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সুমন জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ (বুলু), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জবির উদ্দীন, ডি,এম, এনামুল হক সহ বদলগাছী উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণী পেশার গুণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগী গন্ধর্ববপুর গ্রামের আঞ্জুয়ারা, কার্ত্তিকাহার গ্রামের সুহেল জানান প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তারা অত্যন্ত খুশি। এসময় তারা মাননীয় প্রধানন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET