, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২১, ১৯:৩০ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী সভায় সভাপত্বিত করেন ।

সভায় উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার ফারজানা নাসরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আল-মামুন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে সদ্য প্রয়াত বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET