, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে সাবেক পৌর মেয়র মানিকের সংবাদ সম্মেলন




ফুলবাড়ীতে সাবেক পৌর মেয়র মানিকের সংবাদ সম্মেলন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২১, ১৭:০৬ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় চার কোটি টাকা ঋনের দায় নিয়েই সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সময়ের উন্নয়নের ফিরিস্থি তুলে ধরেন।
গতকাল ৩০ জানুয়ারী সকাল ১১টায় পৌর কাউন্সিলর রুমে ফুলবাড়ীর সাংবাদিকদের নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে,সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক বিগত ১০বছরে রাস্তাঘাট,ড্রেন,কালভার্টসহ পৌর শহর উন্নয়নে তার নেয়া বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের ফিরিস্থি তুলে ধরে বলেন,তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার ২০১১ সালে ১কোটি ২২লক্ষ ৮৫হাজার ৬শত ৩৬ টাকা বকেয়া নিয়ে পৌর পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন। ২য়বার দ্বায়িত্ব নেবার পর ২০১৫ সালে পৌরসভার আয় বৃদ্ধি করে “খ” শ্রেণী থেকে পৌরসভাকে “ক” শ্রেণীতে উন্নীত করেন। তিনি বিগত ১০বছরে তার দেয়া সেবা ও উন্নয়নের তথ্যসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন বলেও তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন । সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সাথে সাথে তার ১০বছরের দ্বায়িত্বের ইতি টানছেন বলে জানান তিনি।
এদিকে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,হাট-বাজার ইজারাদার হুমায়ন কবির রুমুর ভাইয়ের নামে দেয়া হাটের ট্রাক্সের টাকা পরিশোধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক মেয়র অডিট আপত্তির কথা বলে বিষয়টি এড়িয়ে যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET