, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার ৫ টি পৌরসভার নির্বাচনে নৌকা,২ ধানের শীষ ২,স্বতন্ত্র ১




বগুড়ার ৫ টি পৌরসভার নির্বাচনে নৌকা,২ ধানের শীষ ২,স্বতন্ত্র ১

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ১৪:৫৩ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার পাঁচটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে দুটিতে নৌকা, দুটিতে ধানের শীষ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) শিবগঞ্জ, ধুনট, গাবতলী, নন্দীগ্রাম ও কাহালু পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিবতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক (নৌকা) মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট। তবে এর আগে দুপুরের পর ওই বিএনপি প্রার্থী ভোটের পরিবেশের পাশাপাশি কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন।

কাহালু পৌরসভায় বিএনপি মনোনীত আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত হেলাল উদ্দিন কবিরাজ (নৌকা) পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।

নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত আনিসুর রহমান নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার শান্ত (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ১৮৩ ভোট।

ধুনট পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ জি এম বাদশাহ জগ প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট। নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি আই এম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ৩ হাজার ২৩২ ভোট এবং বিএনপি মনোনীত সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

এ ছাড়া বগুড়ার গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত বর্তমান মেয়র সাইফুল ইসলাম (ধানের শীষ) পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মোমিনুল হক শিলু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ২৪৫ ভোট।

তবে এর আগে গত ১৬ জানুয়ারি প্রথম দফায় বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর সাত্তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকার কাছে বিপুল ভোটে পরাজিত হন।

অন্যদিকে গত শনিবারের নির্বাচনে ধুনটে নৌকার প্রার্থী পরাজিত হওয়ায় শেরপুর-ধুনট সংসদীয় আসন-৫-এর ভোটাররা ব্যাপক সমালোচনায় জড়িয়েছেন।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET