, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রংপুর বিভাগীয় কমিশনার গাইবান্ধা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং উদ্বোধন




রংপুর বিভাগীয় কমিশনার গাইবান্ধা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২১, ২২:৫৯ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা গাইবান্ধা জেলায় নিয়মিত সফরের অংশ হিসেবে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং এক মতবিনিময় সভায় মিলিত হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউপিন পরিষদসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, ডিডিএলজি মোছা. রোখছানা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল ইসলাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী মো. কামরুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান মো. গোলাম মওলাসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগীয় কশিশনার ইউডিসিসির কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, মোবাইল ও ইন্টারনেট এবং সরকারি যাবতীয় তথ্য ও সেবাকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা। ‘‘রূপকল্প’’ ২০২১ বাস্তবায়নের মূল উদ্দেশ্য তথ্যপ্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের বঙ্গবন্ধু’র সুখী-স্বনির্ভর সোনার বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় অনলাইন রাষ্ট্রীয় সেবা পৌছানো হচ্ছে। নিয়মিত সফরের অংশ হিসেবে গাইবান্ধা সার্কিট হাউসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, বিজ্ঞ এক্সিকিউটিভ কোর্ট-১ পরিদর্শন। এছাড়াও জেলা প্রশাসকের উদ্যোগে নবনির্মিত সার্কিট হাউসের দৃষ্টিনন্দন গেইট ও জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় কিডস কর্ণারের শুভ-উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET