, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে মানববন্ধন




রাজশাহীতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২১, ২৩:০১ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবিতে প্রগতিশীল নাগরিক সংহতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের সভাপতি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলামিষ্ট শাহ জিয়াউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না , প্রগতিশীল নাগরিক সংহতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আর্সলান অপু, সহ-সভাপতি এডভোকেট আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংস্কৃত কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা বুলবুলী রাণী ঘোষ, অঙ্কুর সম্পাদক নাদিম সিনা, বাচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলকাপ শিল্পী মোস্তফা সরকার , বাংলাদেশ যুব ইউনিয়ন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল হাসান সানী, প্রগতিশীল নাগরিক সংহতির যুগ্ম সম্পাদক ভাস্কর্য শিল্পী আজমুল সাচ্চু, সদস্য কেএম রেজাউল করিম খোকন, শরীফউদ্দিন, এনজিও ব্যাক্তিত্ব কেএম ওবায়দুর রহমান জুয়েল, কবি আবু তালেব মোল্লা, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের ডিজিএম মাহাবুবুর রহমান, নারী নেত্রী মিতু, কবি তানবীর তুর্য প্রমুখ।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET