সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চৌবাড়িতে জমিদার রমন উদ্দিন চৌধুরীর কনিষ্ট নাতনি নারী উদ্যোক্তা শিরিন শারমীন চৌধুরীর পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধন করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১ ঘটিকার সময় চৌবাড়ি ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধ করেছে, সিরাজগঞ্জ জেলার সাংস্কৃতিক নেতা ক্রমী ও এলাকাবাসী । জানাযায় ২৪ শে জানুয়ারী কামারখন্দ উপজেলার চৌবাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি হেলাল আহমেদ, সাধারন সম্পাদক দিলীপ গেীর, জাতীয় রবিন্দ্র পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নুরে আলম হীরা, নাট্য চক্রর গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, বাংলাদেশ বার্তার ষ্টাফ রিপোর্টার মান্না রায়হান। নজরুর একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল সোহাগ। সহ সকল সাংস্কৃতিক নেতা ক্রমী বৃন্দ।
শিরিন শারমিন চৌধুরী বলেন, কয়েক বছর ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গত ২৪ জানুয়ারী রাত ১২ টার দিকে আমি পুকুর দেকভাল করে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখে আমার পুকুরের সব মাছ পানির ওপরে ভেসে মারা যাচ্ছে। এ অবস্থায় এলাকার লোকজন ছুটে এসে জাল দিয়ে পুকুর থেকে কিছু মাছ তুলে বাজারে পাঠানোর ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, এই পুকুরে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কারফিউ, ঘাস কার্প, লাট কার্পসহ বড় বড় দেশি মাছ ছিল প্রায় ১০০ মণের মত মাছ ছিলো। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে সব মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন করে আমাকে নিঃস্ব করেছে। তিনি এ বিষয়ে খামারখন্দ থানায় একটি সাধারন ডাইরী করেছে বলে জানান।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অবশ্যই আমরা আইনগত ব্যাবস্থা নিব ।









