, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরের গেজেট প্রথা বাতিলসহ ৬ দফা দাবীতে র‌্যালি




শ্রীপুরের গেজেট প্রথা বাতিলসহ ৬ দফা দাবীতে র‌্যালি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২১, ২১:২৯ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ৬ দফা দাবীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও শোভাযাত্রা করেছে। শুক্রবার বিকেল ৫টায় গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসুচী পালন করে।

বিক্ষোভকারীদের ৬ দফা দাবীর মধ্যে রয়েছে তদন্ত ছাড়া বন মামলা রুজু, আর এস পর্চাকে ভিত্তি করে বনের জায়গা চিহ্নিত করা, শালবন কেটে বিদেশী বৃক্ষ রোপণ, সামাজিক বনায়নে দরিদ্রদের কথা বলে প্রভাবশালীদের বরাদ্দ দেয়া, ভূমিহীনদের বন বিভাগ কর্তৃক হয়রানি করা এবং গেজেটভুক্ত সম্পত্তির গেজেট বাতিলের দাবীতে অনুষ্ঠিত কর্মসুচীতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে সমবেত লোকজন বিভিন্ন দাবী সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মাস্টারবাড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন শাহীন, অধ্যাপক এমদাদুল হক, ব্যবসায়ী কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, গাজীপুর জেলার সকল প্রকার গেজেটভুক্ত সম্পত্তির গেজেট বাতিল করতে হবে। সিএস, এস এ পর্চায় জমির মালিক হয়েও ভুলক্রমে আর এস পর্চায় বনের নামে উঠানো হয়েছে। এতে বনের লোকজন জমির মালিকদের জমিতে সকল প্রকার কাজকর্মে বাধা প্রদান করছে। এমনকি কোনো প্রকার তদন্ত ছাড়াই বনের মিথ্যা মামলায় সাধারণ মানুষদের অভিযুক্ত করে হয়রানি করছে। এছাড়াও কৌশলে প্রাকৃতিকভাবে গড়ে উঠা শালবন কেটে বিদেশী বৃক্ষ রোপণ করা হচ্ছে। ওইসব বৃক্ষের বাগান যুগ যুগ ধরে কৌশলে রাজনৈতিক ও প্রভাবশালীদের নামে বরাদ্দ দেয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET