, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন,গুইমারাতে মতবিনিময়কালে জেলা প্রশাসন প্রতাপ চন্দ্র বিশ্বাস




পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন,গুইমারাতে মতবিনিময়কালে জেলা প্রশাসন প্রতাপ চন্দ্র বিশ্বাস

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২১, ১৯:১২ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলাসহ খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষা
ব্যাবস্থার উন্নতির লক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন
করুন।মঙ্গলবার(৯ফেব্রুয়ারী)সকাল ১১ টায় গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে
এবং  গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে উপজেলা
কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা  ও
জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র
বিশ্বাস  এ আহবান জানান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে
জনকল্যাণমুখী কাজ কর্মের খবর জানতে চাইলে জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ
আইয়ুব আলী আনসারী প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারউজ্জামান, ও উপজেলা
চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে
ধরেন।জেলা প্রশাসক সবার কথা শোনেন এবং খুব দ্রুত এসব সমস্যা সমাধানের
ব্যাবস্থাসহ নবগঠিত গুইমারা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাবেন
বলে ঘোষনা দেন তিনি।পরে তিনি গুইমারার হাফছড়ি আকবরের পাড়া এলাকায় লীন
প্রকল্পের আওতায় মোহাম্মদ আলীর ব্রিডার পাহাড়ী মুরগী পালন,নারী উদ্যাক্তা
জয়নব বিবির ব্যবসা কেন্দ্র এবং আতিয়ারের ফলজ বাগান ও কমিউনিটি পর্যায়ে
সচেতনতা সৃষ্টির লক্ষে কিশোর কিশোরদের কার্যক্রম পরিদর্শন শেষে পশ্চিম
বড়পিলাকে আমার বাড়ি আমার খামারেরর সদস্যদের ওঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ
সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবার উপ পরিচালক মোঃ মনিরুল
ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন,জেলা কৃষি
সম্প্রসারনের উপ পরিচালক মর্তুজা আলী, নীলের জেলা ব্যাবস্থাপক নিখিল
চাকমা,জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা, নীলের জেলা
টেকনিক্যাল কোঅর্ডিনেটর হ্যাপী দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও
জনপ্রতিনিধিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET