, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহেরপুরে কাউন্সিলর পদপ্রার্থী শিবেন্দ্রনাথ প্রামাণিকের মতবিনিময় সভা




তাহেরপুরে কাউন্সিলর পদপ্রার্থী শিবেন্দ্রনাথ প্রামাণিকের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২১, ১৮:৪৮ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
আসন্ন ১৪ ফেব্রুয়ারী আগামী রবিবার পৌরসভা নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী শিবেন্দ্রনাথ প্রামাণিকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ইস্কুল মার্কেটে অবস্থিত প্রেসক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শিবেন্দ্রনাথ প্রামানিক বলেন, সৃষ্টিকর্তা যদি আমাকে ভোটারদের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে ৩ নাম্বার ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আমি বিগত কয়েক বছর যাবৎ এ ওয়ার্ডের বাজারপাড়া,মাষ্টারপাড়া,জেলেপাড়া ও পাবনাপাড়া এলাকার গরিব্ দুঃখি ও অসহায় মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করেছি। এবং আমি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের পরপর ২বার সাধারণ সম্পাদক ও ২বার সভাপতি পদে নির্বাচিত হয়েছি। বর্তমানেও সভাপতি পদে সাংগঠনিক দ্বায়িত্ব পালন করছি। নির্বাচনী মৌখিক ইসতেহারে শিবেন্দ্রনাথ প্রামাণিক উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলেছে। তিনি নির্বাচিত হলে সর্ব প্রথম ৩নং ওয়ার্ডের যাতায়াতের অবহেলিত সকল রাস্তা পাকা করণ ও নতুন রাস্তা নির্মান করবেন। এছাড়াও ভোটাদের স্বাস্থ্য সেবার উন্নয়নের উপর জোর তাগিদ দিয়েচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,এই ওয়ার্ডে পৌরসভা কবাস্তবায়নের পর থেকে ২২বছর যাবৎ কোনো কাউন্সিলর কার্য়লয় করা হয়নি। আমি নির্বাচিত হলে কার্য়লয় তৈলি করে সেখানে প্রতিটি সমস্যা ৩ নং ওয়ার্ডবাসীর সঙ্গে আলোচনা করে সমাধান করব। উক্ত মতবিনিময় সভায় উপস্থিÍত ছিলেন,ব্যবসায়ী শহিদুল্লাহ খন্দকার,নাজমুল হোসেন,মাওলানা আজিজ শেখ,মোহন হালদার,মিলন হোসেন,ব্রজেদ্রনাথ,কাঞ্চান দাস,হুমায়ন কবির,লক্ষণ,সন্তশ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET