, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশকে ভাইরাস মুক্ত করতে সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান বরিশাল জেলা প্রশাসকের




দেশকে ভাইরাস মুক্ত করতে সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান বরিশাল জেলা প্রশাসকের

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২১, ২০:৫১ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের www.surokkha.gov.bd  ওয়েবসাইটের মাধ্যমে অথবা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি এসে নিবন্ধন করে নির্ধারিত সেন্টারে করোনা ভ্যাকসিন গ্রহণ করে দেশকে করোনা ভাইরাস মুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

বুধবার ১০ ফেব্রুয়ারী দুপুরে বরিশাল সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণকালে সকলের প্রতি এমটাই আহবান জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরিশালবাসিকে করোনা ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়ে বলেন, “করোনার টিকা গ্রহনের জন্য ইতিমধ্যে স্বতন্ত্র ডেক্স তৈরী করা হয়েছে। চল্লিশোর্ধ ব্যক্তিরা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহন করতে পারবেন। প্রয়োজনে স্বাস্থ্যকমপ্লেক্সের স্বেচ্ছাসেবীদের মাধ্যমেও রেজিস্ট্রেশন করানো যাবে। এ যাবত কোন টিকা গ্রহনকারী ব্যক্তির শারীরিক কোন সমস্যার কথা শোনা যায়নি।আমাদের দেশকে করোনা ভাইরাস মুক্ত করতে সকলে করোনা ভ্যাকসিন গ্রহণ করুন”

একইসাথে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET