, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ৩ শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ




সিরাজগঞ্জে ৩ শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২১, ১৪:৩৯ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে ৩ শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১২ ঘটিকার সময় রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফরিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক ইমরান হাসমীর সভাপতিত্বে এই খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ইমেলদা হোসেন দীপা সাংস্কৃতিক সচিব, সুইড বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ, জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক ২নং বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগ, যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মানিক। এসময়, প্রতিষ্ঠানের পরিচালক মোছা. তাহমিনা কলি, উপ-পরিচালক মোছা. আমিনা খাতুন প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক মো. ফয়সাল হোসেন সহ শিক্ষার্থী অভিভাবগ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। খাবার বিতরন শেষে প্রতিবন্দী ছাত্র/ছাত্রীরা সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET