, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ডিজিটাল ম্যারাথন দৌড় উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা




ডিজিটাল ম্যারাথন দৌড় উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ২০:৪৪ | 1057 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর আওতায় গাইবান্ধায় ডিজিটাল ম্যারাথন দৌড় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিন এতে সভাপতিত্ব করেন। এতে সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা থেকে আগত মেজর ইসতিয়াকসহ তাঁর কর্মী উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখ করা হয়, মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সারাদেশব্যাপী গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত অসামরিক ব্যক্তিদের এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এই দৌড়ে ৫, ১০, ১৫ ও ২০ কি. মি. এই ম্যারাথন দৌড়ে এই সময়ের মধ্যে প্রায় ১০ লাখ লোক এই ম্যারাথন দৌড় সম্পন্ন করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই দৌড়ে অংশ গ্রহণে ইচ্ছুকদের পূর্বেই (ভৎববধফসরহ২@সধৎধঃযধহ.পড়স.নফ) রেজিস্ট্রেশন করতে হবে। গাইবান্ধার জেলার সাতটি উপজেলাতেই এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে ১৭ এবং ২৩ ফেব্রুয়ারী। এই দৌড়ে অংশগ্রহণকারী ইচ্ছুকদের ১৫ ফেব্রুয়ারী থেকে ১৭ ফেব্রুয়ারীর পূর্বেই সংশ্লিষ্ট উপজেলা পরিষদে সেনাবাহিনীর প্রতিনিধিদের কাছে রেজিষ্ট্রেশন করার জন্য সভায় অনুরোধ জানানো হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌড় শুরু হবে জেলা প্রশাসন কার্যালয় থেকে ১৭ মার্চ সকাল ১১টায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET