, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ২টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন




কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ২টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২১, ২৩:১৭ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ২টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক জান্নাত্যুল ফেরদৌসের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গা আব্দুলের মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম। এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুস সাত্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন খান, পৌর আওয়ামী লীগনেতা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী প্রমুখ।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায়¡ ৭নং ওয়ার্ড নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক সালাহ উদ্দীনের পরিচালনায় ৭নং ওয়ার্ড হাবাসপোলে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগনেতা শেখ মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, সহ-সভাপতি শফিকুল ইসলাম টুকু, ইকবাল হোসেন খান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী কামাল খান, সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ডের মমিলা কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মনিরা খানম ও কাউন্সিলর প্রার্থী তহমিনা বেগম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET