, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নিহত সাংবাদিক মুজাক্কিরের খুনীদের বিচারের দাবীতে শ্রীপুরে মানববন্ধন




নিহত সাংবাদিক মুজাক্কিরের খুনীদের বিচারের দাবীতে শ্রীপুরে মানববন্ধন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৯:৪৯ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর জেলার শ্রীপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কির হোসেনের খুনীদের গ্রেপ্তার ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান ।  শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ  অন্যান্য সাংবাদিকেরা বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক ছাদেক মিয়া, সাইফুল আলম সুমন, মোফাজ্জ্বল হোসেন, মোক্তার হোসেন, আনিছুর রহমান শামীম, শাহীনুর আলম,আবু সাইদসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরে স্থানীয়রা প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যানা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে তিনি মারা যান। মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও চ্যানেল টুয়েন্টি থ্রির নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET