, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান




গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২১, ২০:০৭ | 1225 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর পাড় দখলমুক্ত রাখতে ঘাঘট লেক নির্মাণের লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
জেলা প্রশাসন উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সহযোগিতায় শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শহরের এ্যাকোয়ারষ্টেট পাড়া সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এসএম ফয়েজ উদ্দিন।
এ অভিযানের এলজিইডি নিযুক্ত শ্রমিকরা হ্যামার দিয়ে চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করে। দখলদাররা তাদের বাসার আসবাবপত্র স্ব-উদ্যোগে সরিয়ে নিতে থাকে। গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লাসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET