গাইবান্ধায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরি, পৌর মেয়র মো. মতলুবর রহমান, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর মিয়া, জেলা শিক্ষা অফিসার মো. আজাহার আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, উপজেলা মডেল স্কুলের শিক্ষক ও সাংবাদিক আব্দুস সাত্তার ও শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবিরসহ অন্যন্যরা।
সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনসহ সকাল ৮টা ৩০মি. বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও ১শ’ জন শিশুকে সাদা পায়জামা-পাঞ্জাবি ও মুজিব কোট পরিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা। ২৫ মার্চ গণহত্যা দিবস শহীদ স্মৃতিস্তম্ভ পুস্পমাল্য অর্পণ করা এবং ২৬ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা সহ পৌর মেয়র-এর উদ্যোগে আতশবাজি ফুটানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সে সাথে প্রতিটি দিবসে নতুন জাতীয় পতাকা সঠিক মাপে সঠিক সময় উত্তোলন ও নামানোর জন্য নির্দেশনা গৃহীত হয়।









